ইরানের খার্গ দ্বীপে ফের মার্কিন হামলা
ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের আশপাশে শনিবার একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যেই দ্বীপটির কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম।আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ঘটনাস্থলে কোনো ধোঁয়া দেখা যায়নি। এসব বিস্ফোরণের প্রকৃত উৎসও তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।[BANGLEAD-POST:245]ইরানের সঙ্গে সংশ্লিষ্ট নূরনিউজ স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, খার্গ দ্বীপের কাছে একটি ইরানি ট্যাংকারে মার্কিন বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। তবে সংবাদমাধ্যমটি এটিকে এখনো অসমর্থিত তথ্য হিসেবে উল্লেখ করেছে।অন্যদিকে, ইরানি সংবাদমাধ্যম আসর ইরানের দাবি, ট্যাংকারটিকে লক্ষ্য করে মার্কিন বাহিনী চারটি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে। হামলার সময় জাহাজটি তেল খালাসের কাজে নিয়োজিত ছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরান কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।[BANGLEAD-POST:242]এর আগে গত ৩১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি এআই-নির্মিত ভিডিও প্রকাশ করেছিলেন। ভিডিওটির সঙ্গে দেওয়া পোস্টে খার্গ দ্বীপকে ‘টুকরো টুকরো করে উড়িয়ে দেওয়া হচ্ছে’ বলে দাবি করা হয়।খার্গ দ্বীপ ইরানের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র। এই গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে এর আগেও সতর্ক করেছে তেহরান।সূত্র: রয়টার্স