বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) পদে ড. মো. সাখাওয়াত হোসেনের পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি পেয়েছেন ড. মো. মো. সাখাওয়াত হোসেন। বুধবার তিনি ব্যাংকের গবেষণা বিভাগের পরিচালক পদ থেকে এই পদে উন্নীত হন।দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন তিনি। পরবর্তীতে গবেষণা বিভাগ, পলিসি অ্যানালাইসিস ইউনিট এবং চিফ ইকোনমিস্টস ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেন।২০১৯ সালের জুন থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেন।ড. সাখাওয়াত হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন। তার গবেষণার বিষয় ছিল ‘ইমপোর্ট–এক্সপোর্ট ডিমান্ড ফাংশনস অ্যান্ড দ্য ব্যালান্স অব পেমেন্টস স্ট্যাবিলিটি ইন বাংলাদেশ’। তিনি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।পেশাগত জীবনের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ সফর করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সিলিমপুর গ্রামের বাসিন্দা। তার বাবা আহসান উল্লাহ এবং মা ছুরিয়া বেগম। তিনি বিবাহিত এবং তার দুই ছেলে ও এক কন্যা রয়েছে।