ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

ব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে অনিশ্চিত নেইমার

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের দলে ছিলেন না নেইমার। মাঠের বাইরে বসেই দলের ১-১ গোলের ড্র দেখতে হয়েছে তাকে। ম্যাচ শেষে সতীর্থদের উৎসাহ দিলেও সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।ম্যাচের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছিলেন, নেইমার দ্রুতই মাঠে ফিরতে পারেন। তবে ব্রাজিলের দলীয় অনুশীলনে এখনো দেখা যায়নি এই তারকা ফরোয়ার্ডকে। চোট কাটিয়ে উঠতে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন।ইএসপিএনের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কাফ মাসলের চোটের অবস্থা জানতে এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষা আবারও করাচ্ছেন নেইমার। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এখনো পরীক্ষার চূড়ান্ত ফল আনুষ্ঠানিকভাবে জানায়নি। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় পায়ের মাংসপেশিতে ‘গ্রেড টু’ চোট পান নেইমার। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। চোটের অনিশ্চয়তা থাকা সত্ত্বেও তাকে বিশ্বকাপ দলে রাখেন কোচ আনচেলত্তি। ফিফার তথ্য অনুযায়ী, এ ধরনের চোটের কারণে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে টুর্নামেন্ট শুরুর পর থেকে এখনো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন সেশন করতে পারেননি নেইমার। ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর দাবি, গ্রুপ পর্বে তার মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম। ব্রাজিলের মেডিকেল স্টাফরা অবশ্য আশা করছেন, সঠিক পুনর্বাসনের মাধ্যমে নকআউট পর্বের আগে তিনি শতভাগ ফিট হয়ে উঠতে পারেন।[TECHTARANGA-POST:118]গ্রুপ ‘সি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার (২০ জুন) হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করা সেলেসাওদের এখন নেইমারকে ছাড়াই নকআউটের টিকিট নিশ্চিত করতে হবে। সূত্র: ইএসপিএন, টাইমস অব ইন্ডিয়া, ফিফা

ব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে অনিশ্চিত নেইমার