ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

ত্রিশালে জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এনামুল হক (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার ছোট ভাই মাজহারুল ইসলাম ও তার স্ত্রী আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজানপাড়া এলাকা থেকে এনামুল হকের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রায়েরগ্রাম উজানপাড়ার বাসিন্দা আব্দুল মালেকের বড় ছেলে এনামুল হকের সঙ্গে মেজ ছেলে মাজহারুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে মাজহারুল প্রায়ই তার বড় ভাই এনামুল হককে হত্যার হুমকি দিতেন বলে অভিযোগ রয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে এনামুল হকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের একটি জলপাই গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারা বিষয়টি পুলিশকে জানান।খবর পেয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।ত্রিশাল থানার এসআই আল-আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, ঘটনার পর থেকেই নিহত এনামুল হকের ভাই মাজহারুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে আত্মগোপনে রয়েছেন।তবে এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।এদিকে ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এনামুল হকের মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা ময়নাতদন্ত ও তদন্তের পর স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

ত্রিশালে জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার