ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

ঢাকা মহানগর উত্তর বিএনপিতে বড় সাংগঠনিক পরিবর্তন

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক বার্তায় এ তথ্য জানান। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও কমিটি বিলুপ্তের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।মুহম্মদ মুনির হোসেন জানান, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক এবং সদস্যসচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে।তিনি আরও জানান, অচিরেই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।দলীয় বার্তায় নতুন কমিটি ঘোষণার নির্দিষ্ট তারিখ বা নতুন কমিটির নেতৃত্বে কারা থাকবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ঢাকা মহানগর উত্তর বিএনপিতে বড় সাংগঠনিক পরিবর্তন