ঢাবির শিক্ষার্থীদের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ শিক্ষিকার
সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত ট্যাগ দিয়ে হয়রানি করার অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের যাচাইকৃত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামী জানান, বাসা পরিবর্তনের কাজে ব্যস্ত থাকার পর রাতে ফেসবুকে ঢুকে তিনি বিষয়টি জানতে পারেন। তার অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্লাসের ছাত্রীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই তালিকায় তাকেও যুক্ত করা হয়েছে।[BANGLEAD-POST:231]তিনি বলেন, একজন শিক্ষার্থীর কাছ থেকে অভিযুক্তদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন এবং অভিযোগ করার প্রস্তুতি নিয়েছেন। নিজের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।শেহরীনের অভিযোগ, তাকে অনবরত বিভিন্ন পোস্টে ট্যাগ করে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি টিপ্পনী ও বিভিন্ন মন্তব্যের মাধ্যমে তাকে নাজেহাল করা হচ্ছে।[BANGLEAD-POST:229]তার ভাষ্য, অভিযুক্তদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন। রাজনৈতিক বিরোধের পাশাপাশি অতীতে তিনি শিবিরকে ভালো বলেছিলেন, এ বিষয়টিকেও তাকে হয়রানির কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।তবে তার অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।