ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে হট্টগোল ও অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হলেও তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন সফরসঙ্গী লামিয়া মোর্শেদ।মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ঘটনার কয়েক মিনিট আগেও ড. ইউনূস স্বাভাবিক অবস্থায় ছিলেন এবং ওই ঘটনার কোনো প্রভাব তার ওপর পড়েনি।এর আগে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে তার যুক্তরাষ্ট্র সফরের কারণ জানতে চাইতে দেখা যায়। ওই ব্যক্তিকে ড. ইউনূসের উদ্দেশে বিভিন্ন অভিযোগ ও প্রশ্ন করতে শোনা যায়।পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাকর্মীরা দ্রুত ড. ইউনূসকে সেখান থেকে সরিয়ে নেন। পরে তিনি তার সফরসঙ্গীদের সঙ্গে স্বাভাবিকভাবেই এগিয়ে যান।ঘটনার পর সরকারের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ড. ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় সরকার আইনি ব্যবস্থা নেবে।তিনি ঘটনাটিকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টদের কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।তার ভাষ্য, পুনর্মিলন বা সমঝোতার পরিবেশ তৈরি করতে গুরুতর ফৌজদারি অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার প্রয়োজন। ড. ইউনূস ছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের আচরণের চেষ্টা হয়েছে বলে তিনি দাবি করেন।এদিকে নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার গভীরভাবে নিন্দা জানাচ্ছে।প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সংশ্লিষ্ট একটি চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সরকার। তবে এ বিষয়ে তদন্ত এখনো চলছে।ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিউইয়র্কে বাংলাদেশের মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।সরকার বলছে, জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার মাধ্যমে বাংলাদেশ ও দেশের নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্নের যেকোনো অপচেষ্টা মোকাবিলা করা হবে।

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী