ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

বকশীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত

জামালপুরের বকশীগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১০ অক্টোবর) ভোর ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলাক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—নিলাক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর ছেলের বউ ফরিদা বেগম (৩৫)।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ঠাকুরপাড়া হয়ে কুড়িগ্রাম জেলার রৌমারীর দিকে যাচ্ছিল। ভোর ৬টার দিকে বাসটি ওই এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে সজোরে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে। এ ঘটনায় বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ। একই পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ঘাতক বাসটি জব্দ এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বকশীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত