ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

কসবা–আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে তিন ঘণ্টার আড্ডায় জাইমা রহমান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার ৯০ জন কৃতি শিশু শিক্ষার্থীর সঙ্গে প্রায় তিন ঘণ্টার প্রাণবন্ত ও হৃদ্যতাপূর্ণ আড্ডায় অংশ নিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশুদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত আগ্রহ মনোযোগ দিয়ে শোনেন তিনি এবং তাদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।জাইমা রহমান বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডেও মনোযোগী হতে হবে। বহুমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ জীবনের জন্য নিজেকে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।আয়োজনে শিশুদের সঙ্গে খোলামেলা আলোচনার এক পর্যায়ে তিনি তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান এবং নিজের অভিজ্ঞতাও ভাগ করে নেন। পরে শিশুদের অনুরোধে তিনি তাদের টি-শার্টে অটোগ্রাফ দেন এবং মধ্যাহ্নভোজেও অংশ নেন।[TECHTARANGA-POST:166]শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে অনুপ্রেরণা জুগিয়েছে। শিক্ষক ও উপজেলা কর্মকর্তারাও এ উদ্যোগকে শিশুদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা বিশেষ ব্যবস্থায় ঢাকায় এসে অনুষ্ঠানে অংশ নেয়। তাদের সঙ্গে শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

কসবা–আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে তিন ঘণ্টার আড্ডায় জাইমা রহমান