ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে আদালতের দোতলার বারান্দা থেকে পুলিশকে ধাক্কা দিয়ে লাফিয়ে পালিয়ে যাওয়া আসামি আব্দুল মমিন ওরফে বড় গ্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আব্দুল মমিন সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আব্দুস সবুরের ছেলে।[BANGLEAD-POST:242]সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, ছাতিয়ানতলী এলাকার একটি গ্রামে সদর থানা ও বিশেষ শাখার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি আব্দুল মমিনকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।[BANGLEAD-POST:234]পুলিশ জানায়, এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে আব্দুল মমিনকে কারাগারে নেওয়া হচ্ছিল। এ সময় তিনি এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে আদালত ভবনের দোতলার বারান্দা থেকে লাফিয়ে পালিয়ে যান।আব্দুল মমিনের বিরুদ্ধে হত্যা, চুরি ও ছিনতাইসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার