গুগল ম্যাপসের ভুল নির্দেশনায় মৃত্যু, আদালতে গুগলের বিরুদ্ধে পরিবারের মামলা
অপরিচিত জায়গায় যাতায়াত কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছাতে গুগল ম্যাপসের ওপর নির্ভর করেন অনেকেই। তবে অ্যাপটির দেওয়া ভুল নির্দেশনা কখনো কখনো ভয়াবহ বিপদের কারণও হতে পারে। এমনই এক ঘটনায় প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার বাসিন্দা ফিলিপ প্যাক্সন। দুর্ঘটনার প্রায় এক বছর পর তার পরিবার গুগলের বিরুদ্ধে মামলা করেছে।মামলার অভিযোগে বলা হয়েছে, গুগল ম্যাপস প্যাক্সনকে এমন একটি সেতুর ওপর দিয়ে যাওয়ার পথ দেখিয়েছিল, যেটি দীর্ঘদিন ধরে ভাঙা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ওই পথ অনুসরণ করতে গিয়ে গাড়িসহ খালে পড়ে তার মৃত্যু হয়।[BANGLEAD-POST:249]ঘটনাটি ঘটে গত বছরের ৩০ সেপ্টেম্বর। বন্ধুর বাড়িতে মেয়ের নবম জন্মদিন উদ্যাপন শেষে রাতে একাই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন প্যাক্সন। সেদিন বৃষ্টি হচ্ছিল। গুগল ম্যাপসের নির্দেশনা অনুযায়ী গাড়ি চালাতে গিয়ে তিনি একটি ভাঙা সেতুর ওপর উঠে যান। এরপর গাড়িটি সেতু থেকে প্রায় ২০ ফুট নিচে খালে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।মামলায় প্যাক্সনের স্ত্রী অ্যালিসিয়া প্যাক্সন অভিযোগ করেছেন, দুর্ঘটনার পরও গুগল ম্যাপসে ওই বিপজ্জনক সেতু দিয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হচ্ছিল। সেতুটির অবস্থার বিষয়ে গুগলকে তথ্য সংশোধনের অনুরোধ জানানো হলেও তা সময়মতো হালনাগাদ করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।[BANGLEAD-POST:245]এদিকে গুগলের মুখপাত্র জোসে কাস্তানেদা প্যাক্সন পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ব্যবহারকারীদের সঠিক ও নিরাপদ পথে গন্তব্যে পৌঁছানোর নির্দেশনা দেওয়াই গুগল ম্যাপসের লক্ষ্য। মামলার বিষয়টি পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে।