‘আমিই বিশ্বের সেরা ফুটবলার’:কিলিয়ান এমবাপ্পে
ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে বলেছেন, আমিই বিশ্বসেরা ফুটবলার। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটি বলেন প্যারিসের তারকা।নিজেকে বিশ্বের সেরা ফুটবলার দাবি করে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জয়ের প্রত্যাশা করেন এমবাপ্পে। সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, ‘হয়তো মানুষ ভিন্নভাবে চিন্তা করে। তবে আমার মনে হয় না, এটি এমন কোনো বিষয় যা নিয়ে আমাদের বিতর্ক করা প্রয়োজন আছে।’২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে ১০টি গোল নিজের ঝুলিতে পোরেন এমবাপ্পে।[BANGLEAD-POST:267]এর মাধ্যমে গোল্ডেন বুট জেতার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (২২ গোল) হওয়ার অনন্য রেকর্ড গড়েন তিনি। ব্যালন ডি’অর র্যাংকিংয়ে এমবাপ্পের এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন ২০২৩ সালের তৃতীয় স্থান, যখন তিনি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড় ছিলেন।