ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে অন্তত ৫৬ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত হাজারো বাড়ি

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টি ও সংশ্লিষ্ট দুর্যোগে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে রোববারের মধ্যে এসব প্রাণহানির ঘটনা ঘটে। অস্বাভাবিক বর্ষণে রাজ্যজুড়ে সহস্রাধিক ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) রাজ্যের রিলিফ কমিশনারের কার্যালয় এক বিবৃতিতে এসব তথ্য জানায়।বিবৃতিতে বলা হয়, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় অস্বাভাবিক ভারি বৃষ্টির মধ্যে প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে প্রবেশের পর অঞ্চলটিতে বৃষ্টিপাতের তীব্রতা বাড়িয়ে দেয়।কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ের স্বাভাবিক গড় বৃষ্টিপাত ৭ দশমিক ৬ মিলিমিটার। অর্থাৎ স্বাভাবিকের প্রায় নয় গুণ বৃষ্টি হয়েছে।২৪ কোটির বেশি জনসংখ্যার উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বৃষ্টির সময়ে সেখানে প্রায়ই ভারি বর্ষণ ও বজ্রঝড় দেখা দেয়। তবে এবার অস্বাভাবিক বৃষ্টিতে ব্যাপক প্রাণহানি ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি নিয়ে সতর্ক করে আসছে ভারতের আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনশীল ধরনের সঙ্গে এ প্রবণতার সম্পর্ক রয়েছে বলে মনে করেন।

উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে অন্তত ৫৬ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত হাজারো বাড়ি