নতুন দায়িত্ব পেলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল
জাতীয় সংসদকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে।বৃহস্পতিবার, ১৫ অক্টোবর জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনা অনুযায়ী কমিটিটি গঠন করা হয়েছে।কমিটির সদস্য হিসেবে রয়েছেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ।কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি)।এখন প্রশ্ন, এই কমিটির কাজ কী?মূলত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ইউএনডিপির প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’-এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি পর্যালোচনা করে সুপারিশ দেওয়া হবে কমিটির অন্যতম প্রধান দায়িত্ব।এর পাশাপাশি ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে কমিটি।অর্থাৎ, এটি শুধু একটি পরামর্শক কমিটি নয়। প্রকল্পের প্রস্তাব পর্যালোচনা থেকে শুরু করে বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্বও কমিটির ওপর থাকছে।প্রয়োজনে ভবিষ্যতে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে।