ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

আয়াতুল্লাহ খামেনিকে হ'ত্যার সিদ্ধান্ত ভুল ছিল: ই'স'রাইলি নে'তা ইয়ার গোলান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের শুরুতে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার সিদ্ধান্তটি একটি কৌশলগত ‘ভুল’ ছিল বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধান বিরোধী দল দ্য ডেমোক্র্যাটসের প্রধান ইয়ার গোলান। তাঁর মতে, খামেনিকে সরিয়ে দেওয়ার পদক্ষেপটি মূলত ইসরাইল রাষ্ট্রের দীর্ঘমেয়াদি নিরাপত্তা স্বার্থের অনুকূলে যায়নি।ইসরাইলের তেল আবিবের দক্ষিণাঞ্চলীয় শহর রিশন লেজিওনে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ইয়ার গোলান এ মন্তব্য করেন বলে শুক্রবার (৯ অক্টোবর) প্রতিবেদন প্রকাশ করেছে ‘দ্য টাইমস অব ইসরাইল’।সাক্ষাৎকারে সাবেক এই সামরিক কর্মকর্তা ও রাজনীতিক বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে মনে করি, খামেনির মতো ব্যক্তিত্বকে হত্যা করাটা ভুল পদক্ষেপ ছিল। তিনি মৃত্যুর যোগ্য ছিলেন না—এমন নয়, বরং বাস্তবতা হলো এই সিদ্ধান্তটি ইসরাইল রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের পক্ষে যায়নি।’ এ সময় তিনি উল্লেখ করেন, ৮৬ বছর বয়সী খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনি তেহরানের সর্বোচ্চ ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছেন, যার ফলে ইরান এখন আরও বেশি উগ্র, কঠোর ও সহিংস চরিত্রের নেতৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে।একই সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে গোলান দাবি করেন, যুদ্ধের মাধ্যমে তেহরানের সরকার পরিবর্তনের যে ‘অবাস্তব লক্ষ্য’ নির্ধারণ করা হয়েছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরু করে। এর জবাবে তেহরান মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এই যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়ে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য নজিরবিহীনভাবে বৃদ্ধি পায়। পরবর্তীতে যুদ্ধ থামাতে পাকিস্তান ও কাতারের কূটনৈতিক মধ্যস্থতায় গত জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

আয়াতুল্লাহ খামেনিকে হ'ত্যার সিদ্ধান্ত ভুল ছিল: ই'স'রাইলি নে'তা ইয়ার গোলান