ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
Bangla Lead

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করছে।শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ওই ওষুধ প্রস্তুতকারী কারখানাটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে কারখানার একটি অংশে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে সংশ্লিষ্টরা দ্রুত দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন