নান্দাইলে কোকো স্মৃতি ফুটবলের ফাইনালে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান
ময়মনসিংহের নান্দাইলে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নান্দাইল উপজেলার বনগ্রাম চৌরাস্তা হাইস্কুল মাঠে টুর্নামেন্টের এই সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।ছবি: বাংলা লিডফাইনাল খেলাকে কেন্দ্র করে দুপুর থেকেই মাঠ প্রাঙ্গণে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে তৈরি হয় দারুণ রোমাঞ্চ। দর্শকেরা করতালি ও উল্লাসে খেলোয়াড়দের উৎসাহ জোগান, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে স্মার্টফোন ও বিপথগামিতা থেকে দূরে রেখে মাঠে ফেরানো এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভবিষ্যতেও গ্রামীণ ক্রীড়াঙ্গনের উন্নয়নে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।