ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

আদ্-দ্বীন ইস্যুতে মুখ খুললেন ডা. শেখ মহিউদ্দিন

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাঁচাতে কোটি কোটি টাকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পেছনে ঘোরার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।সোমবার (১৫ জুন) রাজধানীর মগবাজারে আদ্‌-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু ও হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।[TECHTARANGA-POST:112]ডা. শেখ মহিউদ্দিন বলেন, ‘আমি তার পেছনে টাকা নিয়ে ঘুরিনি।’ তিনি জানান, লাইসেন্স বাতিলের প্রতিবেদনে হাসপাতালের ভেন্টিলেশন ব্যবস্থার বিষয়টি উঠে এসেছে। এ কারণে পুরো হাসপাতালের ভেন্টিলেশন সিস্টেম নতুনভাবে করা হচ্ছে।তিনি আরও বলেন, হাসপাতালে একটি বেকারি ছিল, সেটিও বন্ধ করা হয়েছে। হাসপাতাল বন্ধ ঘোষণার পর থেকে নতুন করে রোগী ভর্তি বন্ধ রয়েছে। তবে কয়েকজন ক্রিটিক্যাল রোগী এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।হাসপাতাল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার আপিল করা হবে বলেও জানান আদ্‌-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।এর আগে শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘আদ্‌-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ্‌-দ্বীনের পক্ষে কথা বলে।’গত ২৭ মে ভোরে আদ্‌-দ্বীন হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার দিনই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে।[TECHTARANGA-POST:104]৪ জুন তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী জানান, তদন্তে হাসপাতালের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তদন্তে আরও উঠে আসে, নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হলেও হাসপাতালের কোনো সক্রিয় ইমার্জেন্সি মেডিক্যাল রেসপন্স ছিল না। সেখানে চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং দায়িত্বরত সেবিকাদের অবহেলা ও অসহযোগিতা ছিল।পরে হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করে স্বাস্থ্য অধিদফতর। ‘মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ, ১৯৮২’ লঙ্ঘনের অভিযোগে কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়। শোকজের জবাব পাওয়ার পর ১১ জুন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। সূত্র: সংবাদ সম্মেলন

আদ্-দ্বীন ইস্যুতে মুখ খুললেন ডা. শেখ মহিউদ্দিন