ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

নেপালে আবার আ'কস্মিক ব'ন্যা, নি'খোঁজ ৫

নেপালের মধ্যাঞ্চলে ভূমিধসের কারণে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে ঘরবাড়ি ও সেতু ভেসে যাওয়ার পাশাপাশি অন্তত পাঁচজন নিখোঁজ হয়েছেন।শনিবার (১১ অক্টোবর) কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলার চুমনুব্রি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিধসের কারণে বুধি গণ্ডকি নদীর প্রবাহ আটকে যাওয়ার পর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ পাঁচজনের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ৯ জন বিদেশি নাগরিকসহ অন্তত ৮২ জনকে উদ্ধার করা হয়েছে।বন্যার পানিতে প্রায় এক ডজন ঘরবাড়ি ও দুটি ঝুলন্ত সেতু ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ক্যাম্প। ভেসে গেছে প্রকল্পটির কিছু নির্মাণ সরঞ্জামও।কর্তৃপক্ষ জানিয়েছে, গোর্খা ও পার্শ্ববর্তী ধাদিং জেলার মধ্যে সংযোগকারী একটি মহাসড়কের সেতুও প্রবল স্রোতে ভেসে গেছে।পরিস্থিতি বিবেচনায় গোর্খা, ধাদিংসহ আশপাশের কয়েকটি জেলার নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।নেপালে এর আগেও সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি হয়েছে। গত আগস্টে ত্রিশূলী নদীর একটি উপনদীর অববাহিকায় হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

নেপালে আবার আ'কস্মিক ব'ন্যা, নি'খোঁজ ৫