ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৫ সালের তুলনায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত অপরাধ পরিসংখ্যান এবং জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণ করেই আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে।তিনি বলেন, খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের মাসিক তথ্য পুলিশ সদর দপ্তরে নিয়মিত সংরক্ষণ ও হালনাগাদ করা হয়। আগের বছরের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করেই বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করা হচ্ছে।[BANGLEAD-POST:222]সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এ বিষয়ে পুলিশের সরকারি তথ্য রয়েছে এবং প্রয়োজনে তা যাচাই করা যাবে।কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ভিন্ন পরিসংখ্যান থাকলে তা যাচাইয়ের জন্য পুলিশকে দেওয়ার আহ্বান জানান তিনি।শিশু নিখোঁজের জিডির সংখ্যা বৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ তথ্যের উৎস যাচাই করা প্রয়োজন। পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হবে।[BANGLEAD-POST:221]তিনি বলেন, পুলিশ সদর দপ্তর দেশের সব জেলা থেকে মাসিক অপরাধের তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয়ভাবে বিশ্লেষণ করে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার সন্তুষ্ট হলেও জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও উন্নতির সুযোগ রয়েছে।সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর প্রসঙ্গে তিনি জানান, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং পরে আরও কয়েকজনকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।ছিনতাইয়ের প্রবণতা নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে এ ধরনের অপরাধ কমছে এবং ভবিষ্যতে আরও কমবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী