ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
Bangla Lead

রিমান্ড শেষে হাসপাতালে দীপু মনি



রিমান্ড শেষে হাসপাতালে দীপু মনি
ছবি : সংগৃহীত
ফলো করুন

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. দীপু মনিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তাঁকে নিয়ে হাসপাতাল চত্বর ত্যাগ করেন সিআইডি সদস্যরা।

পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) রিদওয়ানুল হক জানান, ড. দীপু মনি সিআইডির রিমান্ডে ছিলেন। রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে পুনরায় কারাগারে পাঠানোর বিধান রয়েছে। সেই আদালতের আদেশের অংশ হিসেবেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর প্রাথমিক শারীরিক পরীক্ষা করানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে পুনরায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

ট্যাগ : রিমান্ড

Bangla Lead

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


রিমান্ড শেষে হাসপাতালে দীপু মনি

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. দীপু মনিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তাঁকে নিয়ে হাসপাতাল চত্বর ত্যাগ করেন সিআইডি সদস্যরা।

পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) রিদওয়ানুল হক জানান, ড. দীপু মনি সিআইডির রিমান্ডে ছিলেন। রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে পুনরায় কারাগারে পাঠানোর বিধান রয়েছে। সেই আদালতের আদেশের অংশ হিসেবেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর প্রাথমিক শারীরিক পরীক্ষা করানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে পুনরায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।


Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড