ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
Bangla Lead

এনসিপির নতুন যে দায়িত্ব পেলেন নাসীরুদ্দীন- হাসনাত

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা ও পদবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন এই কাঠামোতে নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এই বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ১৬ সদস্যের একটি শক্তিশালী ‘রাজনৈতিক পর্ষদ’ গঠন করা হয়েছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের পাশাপাশি এই পর্ষদে রয়েছেন—নাসীরুদ্দীন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ, মো. সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।

এছাড়া কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন সামান্তা শারমিন, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আবদুল হক, মাহবুব আলম, মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরাসহ আরও অনেকে। যুগ্ম সদস্যসচিব হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ, এসএম সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

কমিটিতে সাংগঠনিক গতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক, দপ্তর, আইন, প্রচার, শিক্ষা, নারী বিষয়ক, জুলাই গণঅভ্যুত্থান, পরিবেশ ও জলবায়ু, মানবাধিকার এবং যুব ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে সম্পাদকীয় পদ অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিভাগের উত্তর অংশে সাইফুল্লাহ হায়দার, চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে এএসএম সুজাউদ্দীন, রাজশাহী বিভাগে ইমরান ইমন এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে নাভিদ নওরোজ শাহকে। এর বাইরে কমিটিতে ১৯ জন সহ-সম্পাদক এবং ৫৮ জন সাধারণ সদস্য রাখা হয়েছে।

ট্যাগ : জাতীয় নাগরিক পার্টি

Bangla Lead

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

এনসিপির নতুন যে দায়িত্ব পেলেন নাসীরুদ্দীন- হাসনাত

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড