ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
Bangla Lead

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি

ছবি : সংগৃহীত
ফলো করুন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে আঘাত হানা ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে পাহাড়ি এই জনপদে তীব্র ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের নাগছু শহর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বের এক পাহাড়ি এলাকায়। অঞ্চলটির রাজধানী লাসা থেকে এর দূরত্ব প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, এই দুর্যোগে অন্তত ৪৬ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। শক্তিশালী এই ভূকম্পনে অন্তত ৩৩৯টি ঘরবাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে।

ধ্বংসস্তূপে নিখোঁজ ও আটকে পড়া মানুষদের নিরাপদে উদ্ধারে সহায়তার জন্য তিন শতাধিক পুলিশ সদস্য ও উদ্ধারকারী দল দ্রুত মোতায়েন করা হয়েছে। উদ্ধারকারীরা ভারী যন্ত্রপাতি নিয়ে তল্লাশি চালাচ্ছেন। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, তীব্র কম্পন শুরু হতেই রেস্তোরাঁ ও বিভিন্ন ভবন থেকে আতঙ্কিত মানুষজন খোলা রাস্তায় নেমে আসেন এবং বিভিন্ন সুপারমার্কেটের শেলফ থেকে পণ্য নিচে আছড়ে পড়ে।

তিব্বত অঞ্চলটি ভৌগোলিকভাবে অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। এর আগে ২০২৫ সালের জানুয়ারি মাসেও তিব্বতের গ্রামীণ এলাকা তিংশি কাউন্টিতে এক প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত ১২৬ জনের প্রাণহানি ঘটেছিল।

এদিকে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, একই দিন ভারতীয় সময় রাত ৮টা ২৯ মিনিটে চীনে ৫.২ মাত্রার আরও একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। এর ভূগর্ভস্থ গভীরতা ছিল ১৫ কিলোমিটার এবং এটি অরুণাচল প্রদেশের পাঙ্গিন এলাকা থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে আঘাত হানে।

সূত্র: সিসিটিভি

ট্যাগ : তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে

Bangla Lead

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে আঘাত হানা ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে পাহাড়ি এই জনপদে তীব্র ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের নাগছু শহর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বের এক পাহাড়ি এলাকায়। অঞ্চলটির রাজধানী লাসা থেকে এর দূরত্ব প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, এই দুর্যোগে অন্তত ৪৬ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। শক্তিশালী এই ভূকম্পনে অন্তত ৩৩৯টি ঘরবাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে।

ধ্বংসস্তূপে নিখোঁজ ও আটকে পড়া মানুষদের নিরাপদে উদ্ধারে সহায়তার জন্য তিন শতাধিক পুলিশ সদস্য ও উদ্ধারকারী দল দ্রুত মোতায়েন করা হয়েছে। উদ্ধারকারীরা ভারী যন্ত্রপাতি নিয়ে তল্লাশি চালাচ্ছেন। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, তীব্র কম্পন শুরু হতেই রেস্তোরাঁ ও বিভিন্ন ভবন থেকে আতঙ্কিত মানুষজন খোলা রাস্তায় নেমে আসেন এবং বিভিন্ন সুপারমার্কেটের শেলফ থেকে পণ্য নিচে আছড়ে পড়ে।

তিব্বত অঞ্চলটি ভৌগোলিকভাবে অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। এর আগে ২০২৫ সালের জানুয়ারি মাসেও তিব্বতের গ্রামীণ এলাকা তিংশি কাউন্টিতে এক প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত ১২৬ জনের প্রাণহানি ঘটেছিল।

এদিকে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, একই দিন ভারতীয় সময় রাত ৮টা ২৯ মিনিটে চীনে ৫.২ মাত্রার আরও একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। এর ভূগর্ভস্থ গভীরতা ছিল ১৫ কিলোমিটার এবং এটি অরুণাচল প্রদেশের পাঙ্গিন এলাকা থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে আঘাত হানে।

সূত্র: সিসিটিভি

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড