ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
Bangla Lead

সব ধর্মের নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রিজভী

ছবি : সংগৃহীত
ফলো করুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী, পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের এক মিলনমেলা। দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় বিশ্বাস লালন ও নির্বিঘ্নে আচার-অনুষ্ঠান পালন করা তাঁদের অন্যতম মৌলিক সাংবিধানিক অধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এই অধিকার সমুন্নত রাখার পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুসহ সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রেখেই একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

পরিদর্শনকালে জগন্নাথ হল পূজা উদযাপন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ, হলের আবাসিক শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : জগন্নাথ হল পূজামণ্ডপ

Bangla Lead

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সব ধর্মের নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: রিজভী

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী, পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের এক মিলনমেলা। দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় বিশ্বাস লালন ও নির্বিঘ্নে আচার-অনুষ্ঠান পালন করা তাঁদের অন্যতম মৌলিক সাংবিধানিক অধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এই অধিকার সমুন্নত রাখার পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুসহ সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রেখেই একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

পরিদর্শনকালে জগন্নাথ হল পূজা উদযাপন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ, হলের আবাসিক শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড