ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
Bangla Lead

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিকভাবে দরজা খুলে যাওয়ায় একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। অবতরণের পরপরই উড়োজাহাজে থাকা মুমূর্ষু রোগীকে উদ্ধার করে দ্রুত রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের যাত্রীতালিকা সূত্রে জানা গেছে, মৃত ওই নারী রোগীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। তাঁর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে আগরতলা থেকে কলকাতায় নেওয়া হচ্ছিল। বিমানে তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই পারিবারিক সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র।

উড়োজাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভারতের ‘এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড’। বিচক্রাফট সি৯০এ (C90A) মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজটির নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। ফ্লাইটটিতে পাইলট ইন কমান্ড হিসেবে দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই বৈমানিক ও চিকিৎসক দলসহ উড়োজাহাজটিতে মোট সাতজন আরোহী ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সটির দরজা হঠাৎ খুলে যায়। এতে কেবিনের ভারসাম্য ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়লে বৈমানিকরা দ্রুত নিকটবর্তী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানটি নামার সঙ্গে সঙ্গেই রোগী অঞ্জনা ভৌমিককে বিশেষ ব্যবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়, তবে সেখানে নেওয়ার পর চিকিৎসকরা জানান তিনি পথেই মারা গেছেন।

তবে মাঝ আকাশে ঠিক কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর মূল কারণ শারীরিক অসুস্থতা নাকি মাঝ আকাশের আকস্মিক আতঙ্ক ও কেবিন প্রেশারাইজেশন জটিলতা—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

ট্যাগ : শাহজালাল বিমানবন্দর জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স

Bangla Lead

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিকভাবে দরজা খুলে যাওয়ায় একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। অবতরণের পরপরই উড়োজাহাজে থাকা মুমূর্ষু রোগীকে উদ্ধার করে দ্রুত রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিমানবন্দরের যাত্রীতালিকা সূত্রে জানা গেছে, মৃত ওই নারী রোগীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। তাঁর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে আগরতলা থেকে কলকাতায় নেওয়া হচ্ছিল। বিমানে তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই পারিবারিক সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র।

উড়োজাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভারতের ‘এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড’। বিচক্রাফট সি৯০এ (C90A) মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজটির নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। ফ্লাইটটিতে পাইলট ইন কমান্ড হিসেবে দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই বৈমানিক ও চিকিৎসক দলসহ উড়োজাহাজটিতে মোট সাতজন আরোহী ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সটির দরজা হঠাৎ খুলে যায়। এতে কেবিনের ভারসাম্য ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়লে বৈমানিকরা দ্রুত নিকটবর্তী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানটি নামার সঙ্গে সঙ্গেই রোগী অঞ্জনা ভৌমিককে বিশেষ ব্যবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়, তবে সেখানে নেওয়ার পর চিকিৎসকরা জানান তিনি পথেই মারা গেছেন।

তবে মাঝ আকাশে ঠিক কী কারণে উড়োজাহাজটির দরজা খুলে গিয়েছিল এবং ওই নারীর মৃত্যুর মূল কারণ শারীরিক অসুস্থতা নাকি মাঝ আকাশের আকস্মিক আতঙ্ক ও কেবিন প্রেশারাইজেশন জটিলতা—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড