ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
Bangla Lead

হবিগঞ্জে দুর্গাপূজায় বিজিবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা : সেক্টর কমান্ডার

ছবি : সংগৃহীত
ফলো করুন

সীমান্ত সুরক্ষার মূল দায়িত্বের পাশাপাশি চলমান শারদীয় দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান। এ লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে সহযোগিতা করছে বাহিনীটি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মনতলা বিওপির আওতাধীন ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সেক্টর কমান্ডার জানান, হবিগঞ্জ সীমান্ত এলাকায় অবস্থিত ২০৬টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার প্রত্যক্ষ দায়িত্ব নিয়েছেন বিজিবি সদস্যরা। বিশেষ করে যেকোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি, অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন।

কর্নেল তৌহিদ হাসান বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কোনো ধরনের বাধা বা ভীতি ছাড়াই যাতে সবাই নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।

পরিদর্শনকালে সেক্টর কমান্ডার স্থানীয় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বিজিবির পক্ষ থেকে উৎসব উপলক্ষে বিশেষ উপহার সামগ্রী হস্তান্তর করেন। এ সময় হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানসহ বিজিবির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ : বিজিবি শ্রীমঙ্গল সেক্টর

Bangla Lead

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হবিগঞ্জে দুর্গাপূজায় বিজিবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা : সেক্টর কমান্ডার

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সীমান্ত সুরক্ষার মূল দায়িত্বের পাশাপাশি চলমান শারদীয় দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান। এ লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে সহযোগিতা করছে বাহিনীটি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মনতলা বিওপির আওতাধীন ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সেক্টর কমান্ডার জানান, হবিগঞ্জ সীমান্ত এলাকায় অবস্থিত ২০৬টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার প্রত্যক্ষ দায়িত্ব নিয়েছেন বিজিবি সদস্যরা। বিশেষ করে যেকোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি, অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন।

কর্নেল তৌহিদ হাসান বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কোনো ধরনের বাধা বা ভীতি ছাড়াই যাতে সবাই নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।

পরিদর্শনকালে সেক্টর কমান্ডার স্থানীয় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বিজিবির পক্ষ থেকে উৎসব উপলক্ষে বিশেষ উপহার সামগ্রী হস্তান্তর করেন। এ সময় হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানসহ বিজিবির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড