ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি

ছবি : সংগৃহীত
ফলো করুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় গত ১৭ বছরে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তাদের নাম ও পদবিসহ তালিকা চেয়েছে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সময়ে বাতিল হওয়া অনুষ্ঠান ও কর্মসূচির তালিকাও চাওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। পরবর্তী বৈঠকে সংশ্লিষ্ট তালিকাগুলো উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের সামাজিক প্রভাব বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিটিভিকে বাণিজ্যিক টেলিভিশনে রূপান্তরের পরিবর্তে রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনের পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংবাদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়ার ওপরও জোর দেন কমিটির সদস্যরা। একই সঙ্গে জনগণের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। 

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যচিত্র ও প্রামাণ্য দলিল সংরক্ষণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ ক্ষেত্রে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সহযোগিতা ও সক্রিয় ভূমিকা রাখার সুপারিশও করা হয়েছে।

বৈঠকে কমিটির সভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সচিব, অধীন বিভিন্ন দপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্ট সংস্থার প্রধানরাও বৈঠকে অংশ নেন।

ট্যাগ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি

Bangla Lead

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় গত ১৭ বছরে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তাদের নাম ও পদবিসহ তালিকা চেয়েছে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সময়ে বাতিল হওয়া অনুষ্ঠান ও কর্মসূচির তালিকাও চাওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। পরবর্তী বৈঠকে সংশ্লিষ্ট তালিকাগুলো উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের সামাজিক প্রভাব বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিটিভিকে বাণিজ্যিক টেলিভিশনে রূপান্তরের পরিবর্তে রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনের পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংবাদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতাকে অগ্রাধিকার দেওয়ার ওপরও জোর দেন কমিটির সদস্যরা। একই সঙ্গে জনগণের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। 

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যচিত্র ও প্রামাণ্য দলিল সংরক্ষণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ ক্ষেত্রে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সহযোগিতা ও সক্রিয় ভূমিকা রাখার সুপারিশও করা হয়েছে।

বৈঠকে কমিটির সভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সচিব, অধীন বিভিন্ন দপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্ট সংস্থার প্রধানরাও বৈঠকে অংশ নেন।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড