ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে চায় নেদারল্যান্ডস

ছবি : সংগৃহীত
ফলো করুন

তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়। 

বৈঠকে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় জ্ঞান ও কারিগরি সহায়তার বিষয়ে নেদারল্যান্ডসের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।

নেদারল্যান্ডসের মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর এখন উপযুক্ত সময়। পানিসম্পদ ব্যবস্থাপনা, আন্তসীমান্ত নদী ব্যবস্থাপনা, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের মতো ক্ষেত্রেও একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র। তাই অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা আরও বাড়ানো সম্ভব। ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার প্রতিও আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে পানিসম্পদ ব্যবস্থাপনার পাশাপাশি ভূমি পুনরুদ্ধার, চর উন্নয়ন এবং নদীব্যবস্থাপনায় অভিযোজন সক্ষমতা বাড়াতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। কৃষি খাতেও নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। 

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য সম্পর্ক নিয়েও বৈঠকে আলোচনা হয়। মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে নেদারল্যান্ডস আগ্রহ প্রকাশ করে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করা হয়।

এ ছাড়া বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি, নবায়নযোগ্য জ্বালানি, রোহিঙ্গা সংকট এবং মানবাধিকার নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেয় বাংলাদেশ। 

বৈঠকের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেদারল্যান্ডস সফরের আমন্ত্রণ জানান দেশটির মন্ত্রী শুর্দ শুর্দসমা। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য, পানিসম্পদ, পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রী-উপদেষ্টাও উপস্থিত ছিলেন।

ট্যাগ : তিস্তা প্রকল্প নেদারল্যান্ডস

Bangla Lead

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে চায় নেদারল্যান্ডস

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড