ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হীরাকে সংবর্ধনা

ছবি : সংগৃহীত
ফলো করুন

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতার পুরুষদের হিফজ বিভাগে যৌথভাবে প্রথম স্থান অর্জন করে দেশে ফিরেছেন বাংলাদেশের হাফেজ ইহতিশামুল হক হীরা। সোমবার (১২ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

কুয়ালালামপুরে ৬ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৯৭ নম্বর পেয়ে বাংলাদেশের হীরা ও সিরিয়ার আবদুর রহমান জামাল ইব্রাহিম যৌথভাবে চ্যাম্পিয়ন হন। মালয়েশিয়ার মুহাম্মদ ইজ্জুল আফনান বিন সাজালি ৯৬ দশমিক ৩৩ নম্বর পেয়ে তৃতীয় হন। 

দেশে ফেরার পর হাফেজ হীরাকে স্বাগত জানাতে বিমানবন্দরে সংবর্ধনার আয়োজন করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি তার উস্তাদ ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হাফেজ হীরা ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তার সাফল্যে বাংলাদেশি কুরআন শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। 

বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় শত শত মুসল্লি, আলেম-উলামা ও মাদ্রাসার শিক্ষার্থী তাকে বরণ করতে উপস্থিত হন।

ট্যাগ : হাফেজ হীরা

Bangla Lead

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হীরাকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতার পুরুষদের হিফজ বিভাগে যৌথভাবে প্রথম স্থান অর্জন করে দেশে ফিরেছেন বাংলাদেশের হাফেজ ইহতিশামুল হক হীরা। সোমবার (১২ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

কুয়ালালামপুরে ৬ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৯৭ নম্বর পেয়ে বাংলাদেশের হীরা ও সিরিয়ার আবদুর রহমান জামাল ইব্রাহিম যৌথভাবে চ্যাম্পিয়ন হন। মালয়েশিয়ার মুহাম্মদ ইজ্জুল আফনান বিন সাজালি ৯৬ দশমিক ৩৩ নম্বর পেয়ে তৃতীয় হন। 

দেশে ফেরার পর হাফেজ হীরাকে স্বাগত জানাতে বিমানবন্দরে সংবর্ধনার আয়োজন করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি তার উস্তাদ ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হাফেজ হীরা ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তার সাফল্যে বাংলাদেশি কুরআন শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। 

বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় শত শত মুসল্লি, আলেম-উলামা ও মাদ্রাসার শিক্ষার্থী তাকে বরণ করতে উপস্থিত হন।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড