ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

পূজাকে ঘিরে অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ছবি : সংগৃহীত
ফলো করুন

আসন্ন দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার প্রতিটি পূজামণ্ডপে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমন্বিতভাবে পাহারার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, নিষিদ্ধ সংগঠন বা কোনো গুপ্ত গোষ্ঠী যেন পূজামণ্ডপে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

রবিবার (১১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করতে পারে। তবে রাজনৈতিক নেতাকর্মীদের কাছে প্রতিটি পূজামণ্ডপই গুরুত্বপূর্ণ। তাই যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রোস্টার করে পাহারার ব্যবস্থা করতে হবে। অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও এ কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

পূজামণ্ডপের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং ধারণ করা ভিডিও সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রতিটি মণ্ডপে সিসিটিভির রেকর্ড যেন সংরক্ষিত থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বৈদ্যুতিক আগুনসহ বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় উপযোগী ফায়ার এক্সটিংগুইশার রাখারও নির্দেশনা দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা নিয়ে অপপ্রচার ও ধর্মীয় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন রিলস ও ভিডিও তৈরি করা হচ্ছে।

ট্যাগ : প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

Bangla Lead

রোববার, ১১ অক্টোবর ২০২৬

পূজাকে ঘিরে অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার প্রতিটি পূজামণ্ডপে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমন্বিতভাবে পাহারার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, নিষিদ্ধ সংগঠন বা কোনো গুপ্ত গোষ্ঠী যেন পূজামণ্ডপে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

রবিবার (১১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করতে পারে। তবে রাজনৈতিক নেতাকর্মীদের কাছে প্রতিটি পূজামণ্ডপই গুরুত্বপূর্ণ। তাই যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রোস্টার করে পাহারার ব্যবস্থা করতে হবে। অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও এ কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

পূজামণ্ডপের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং ধারণ করা ভিডিও সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রতিটি মণ্ডপে সিসিটিভির রেকর্ড যেন সংরক্ষিত থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বৈদ্যুতিক আগুনসহ বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় উপযোগী ফায়ার এক্সটিংগুইশার রাখারও নির্দেশনা দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা নিয়ে অপপ্রচার ও ধর্মীয় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন রিলস ও ভিডিও তৈরি করা হচ্ছে।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড