ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় প্রথম ইহতিশামকে সংবর্ধনা দেবে সরকার

ছবি : সংগৃহীত
ফলো করুন

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ এহতিশামুল হক হিরাকে সংবর্ধনা দেবে সরকার।

রোববার (১১ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, আগামীকাল সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাফেজ হিরাকে সংবর্ধনা দেওয়া হবে।

রাজধানীর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী এহতিশামুল হক হিরা কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে হিফজুল কোরআন বিভাগে প্রথম হন।

প্রতিযোগিতায় তিনি ৯৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। একই নম্বর পেয়ে সিরিয়ার আবদুর রহমান জামাল ইব্রাহিমও যৌথভাবে প্রথম হয়েছেন। ৯৬ দশমিক ৩৩ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন মালয়েশিয়ার মুহাম্মদ ইজ্জুল আফনান সাজালি।

পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতা ৬ অক্টোবর শুরু হয়ে শুক্রবার শেষ হয়। কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, হাফেজ এহতিশামুল হক হিরার এই আন্তর্জাতিক অর্জন বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে। তার সাফল্যকে সম্মান জানাতেই সরকারের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

ট্যাগ : এহতিশামুল হক হিরা

Bangla Lead

রোববার, ১১ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় প্রথম ইহতিশামকে সংবর্ধনা দেবে সরকার

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ এহতিশামুল হক হিরাকে সংবর্ধনা দেবে সরকার।

রোববার (১১ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, আগামীকাল সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাফেজ হিরাকে সংবর্ধনা দেওয়া হবে।

রাজধানীর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী এহতিশামুল হক হিরা কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে হিফজুল কোরআন বিভাগে প্রথম হন।

প্রতিযোগিতায় তিনি ৯৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। একই নম্বর পেয়ে সিরিয়ার আবদুর রহমান জামাল ইব্রাহিমও যৌথভাবে প্রথম হয়েছেন। ৯৬ দশমিক ৩৩ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন মালয়েশিয়ার মুহাম্মদ ইজ্জুল আফনান সাজালি।

পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতা ৬ অক্টোবর শুরু হয়ে শুক্রবার শেষ হয়। কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, হাফেজ এহতিশামুল হক হিরার এই আন্তর্জাতিক অর্জন বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে। তার সাফল্যকে সম্মান জানাতেই সরকারের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড