ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

সৌদির বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত আরও চার বাংলাদেশি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী হামলায় এখন পর্যন্ত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে তাদের পরিচয় ও পরিবারের তথ্য সংগ্রহ করছে।

তিনি বলেন, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সাধারণত যে ব্যয় হয়, সরকার তা বহন করে থাকে এবং এবারও এর ব্যতিক্রম হবে না।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের আরও ছয় নাগরিক রয়েছেন। আহত ৩০৯ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। 

হামলার পর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। এতে রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়ার বেশ কিছু ফ্লাইট বাতিল বা পরিবর্তন করা হয়েছে। 

এদিকে সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেসামরিক মানুষের জীবন ও বেসামরিক অবকাঠামোকে ঝুঁকির মধ্যে ফেলে এমন হামলা অগ্রহণযোগ্য।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি নজরে রাখা হচ্ছে। রিয়াদ ও জেদ্দায় বাংলাদেশের মিশনগুলো সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এবং বাংলাদেশিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এ পর্যন্ত ১৪ বাংলাদেশি নিহত হয়েছেন বলেও জানান তিনি। বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

ট্যাগ : হুতি রিয়াদ বিমানবন্দর বাংলাদেশি নিহত

Bangla Lead

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সৌদির বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত আরও চার বাংলাদেশি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী হামলায় এখন পর্যন্ত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে তাদের পরিচয় ও পরিবারের তথ্য সংগ্রহ করছে।

তিনি বলেন, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সাধারণত যে ব্যয় হয়, সরকার তা বহন করে থাকে এবং এবারও এর ব্যতিক্রম হবে না।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের আরও ছয় নাগরিক রয়েছেন। আহত ৩০৯ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। 

হামলার পর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। এতে রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়ার বেশ কিছু ফ্লাইট বাতিল বা পরিবর্তন করা হয়েছে। 

এদিকে সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেসামরিক মানুষের জীবন ও বেসামরিক অবকাঠামোকে ঝুঁকির মধ্যে ফেলে এমন হামলা অগ্রহণযোগ্য।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি নজরে রাখা হচ্ছে। রিয়াদ ও জেদ্দায় বাংলাদেশের মিশনগুলো সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এবং বাংলাদেশিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এ পর্যন্ত ১৪ বাংলাদেশি নিহত হয়েছেন বলেও জানান তিনি। বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড