ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

বাংলাদেশ নিয়ে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার হাফিজ উদ্দিন

ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ সম্পর্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) আন্তর্জাতিক মহলে যে ভুল ধারণা ছিল, তা পুরোপুরি কেটে গেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে রোববার (১১ অক্টোবর) তিনি এ কথা জানান।

এর আগে গত ৫ অক্টোবর সম্মেলনের আনুষ্ঠানিকতায় আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ভুটানের পার্লামেন্টের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এই আন্তর্জাতিক দায়িত্ব বুঝে নেন। এশিয়া-প্যাসিফিক গ্রুপে মোট ৩৭টি সদস্য দেশ রয়েছে, যাদের শীর্ষ নেতৃত্বের আসনে আসীন হলো বাংলাদেশ।

একই দিনে (৫ অক্টোবর) আইপিইউ-এর ১৫৩তম সাধারণ অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম 'নির্বাহী কমিটি'র সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতির মঞ্চে বাংলাদেশ এক ঐতিহাসিক গৌরব ও নতুন প্রভাব অর্জন করেছে।

সফরকালে স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।

প্রতিনিধি দলটি জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুইয়াসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের ফুলেল অভ্যর্থনা জানান। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এ অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণতান্ত্রিক ও সংসদীয় ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে।

ট্যাগ : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

Bangla Lead

রোববার, ১১ অক্টোবর ২০২৬

বাংলাদেশ নিয়ে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড