ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা
ছবি : সংগৃহীত
ফলো করুন

প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত এবং এক শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। জাপোরিঝঝিয়া আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মিখাইলো সেমিকিন টেলিগ্রামে জানান, রুশ হামলায় শহরের বেশ কয়েকটি আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি শিক্ষাকেন্দ্রের কাছাকাছি এলাকায় আঘাত হেনেছে ড্রোন।

একই রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো-ফ্রাঙ্কিভস্কেও প্রাণহানির ঘটনা ঘটে। শহরের মেয়র রুসলান মার্তসিনকিভ জানান, ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ একটি অনাবাসিক ভবনে গিয়ে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে দায়িত্বরত এক নিরাপত্তাকর্মী প্রাণ হারান।

এ ছাড়া রাজধানী কিয়েভের বুচা জেলায় রুশ হামলায় গুদামজাত পণ্যের একটি বড় ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেখানে অন্তত তিনজন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে একজন নারী আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনীয় বিমানবাহিনীর দাবি, রাতভর রাশিয়া অন্তত ১৩৬টি আক্রমণকারী ড্রোন ছুড়েছে, যার মধ্যে ১১৪টি ড্রোন তারা গুলি করে ভূপাতিত বা নিষ্ক্রিয় করেছে।

অন্যদিকে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় রাশিয়ার সীমান্ত লাগোয়া বেলগোরোদ অঞ্চলের রাজুমনয়ে জনপদে এক দম্পতি নিহত হয়েছেন। আঞ্চলিক অপারেশনাল সদর দপ্তরের বরাতে জানা যায়, ওই হামলায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং এতে এক শিশুসহ চারজন আহত হন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : রাশিয়া ইউক্রেন যুদ্ধ ড্রোন হামলা ২০২৬

Bangla Lead

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত এবং এক শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। জাপোরিঝঝিয়া আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মিখাইলো সেমিকিন টেলিগ্রামে জানান, রুশ হামলায় শহরের বেশ কয়েকটি আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি শিক্ষাকেন্দ্রের কাছাকাছি এলাকায় আঘাত হেনেছে ড্রোন।

একই রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো-ফ্রাঙ্কিভস্কেও প্রাণহানির ঘটনা ঘটে। শহরের মেয়র রুসলান মার্তসিনকিভ জানান, ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ একটি অনাবাসিক ভবনে গিয়ে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে দায়িত্বরত এক নিরাপত্তাকর্মী প্রাণ হারান।

এ ছাড়া রাজধানী কিয়েভের বুচা জেলায় রুশ হামলায় গুদামজাত পণ্যের একটি বড় ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেখানে অন্তত তিনজন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে একজন নারী আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনীয় বিমানবাহিনীর দাবি, রাতভর রাশিয়া অন্তত ১৩৬টি আক্রমণকারী ড্রোন ছুড়েছে, যার মধ্যে ১১৪টি ড্রোন তারা গুলি করে ভূপাতিত বা নিষ্ক্রিয় করেছে।

অন্যদিকে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় রাশিয়ার সীমান্ত লাগোয়া বেলগোরোদ অঞ্চলের রাজুমনয়ে জনপদে এক দম্পতি নিহত হয়েছেন। আঞ্চলিক অপারেশনাল সদর দপ্তরের বরাতে জানা যায়, ওই হামলায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং এতে এক শিশুসহ চারজন আহত হন।

সূত্র: আনাদোলু এজেন্সি

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড