ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

সৌদি আরবের বিমানবন্দরে হা'মলার নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি
ফলো করুন

সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি মিলিশিয়াদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এসব হামলায় সাধারণ বেসামরিক নাগরিক হতাহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি যেকোনো আগ্রাসনের মুখে সৌদি আরবের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইসলামাবাদ।

শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ জানান, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হুতিদের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করায় সৌদি সশস্ত্র বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট প্রশংসার দাবিদার। একই সঙ্গে তিনি ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পাকিস্তানের ‘অটল সংহতি’ তুলে ধরেন।

শেহবাজ শরিফ উল্লেখ করেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ এবং এর কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির গৃহীত সিদ্ধান্তগুলোর আলোকেই রিয়াদের প্রতিরক্ষায় ইসলামাবাদ অঙ্গীকারবদ্ধ। সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পাকিস্তানের অবস্থান অত্যন্ত দৃঢ়।

তিনি আরও বলেন, নিজ দেশের নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় সৌদি আরবের পূর্ণ ‘বৈধ আত্মরক্ষার অধিকার’ রয়েছে এবং পাকিস্তান এ ক্ষেত্রে রিয়াদের যেকোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন জোগাবে। হুতিদের অবিলম্বে এই বেপরোয়া হামলা বন্ধের আহ্বান জানিয়ে শেহবাজ শরিফ প্রতিশ্রুতি দেন, যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান করবে পাকিস্তান।

ট্যাগ : শেহবাজ শরিফ পাকিস্তান সৌদি আরব সম্পর্ক

Bangla Lead

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সৌদি আরবের বিমানবন্দরে হা'মলার নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি মিলিশিয়াদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এসব হামলায় সাধারণ বেসামরিক নাগরিক হতাহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি যেকোনো আগ্রাসনের মুখে সৌদি আরবের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইসলামাবাদ।

শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ জানান, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হুতিদের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করায় সৌদি সশস্ত্র বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট প্রশংসার দাবিদার। একই সঙ্গে তিনি ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পাকিস্তানের ‘অটল সংহতি’ তুলে ধরেন।

শেহবাজ শরিফ উল্লেখ করেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ এবং এর কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির গৃহীত সিদ্ধান্তগুলোর আলোকেই রিয়াদের প্রতিরক্ষায় ইসলামাবাদ অঙ্গীকারবদ্ধ। সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পাকিস্তানের অবস্থান অত্যন্ত দৃঢ়।

তিনি আরও বলেন, নিজ দেশের নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় সৌদি আরবের পূর্ণ ‘বৈধ আত্মরক্ষার অধিকার’ রয়েছে এবং পাকিস্তান এ ক্ষেত্রে রিয়াদের যেকোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন জোগাবে। হুতিদের অবিলম্বে এই বেপরোয়া হামলা বন্ধের আহ্বান জানিয়ে শেহবাজ শরিফ প্রতিশ্রুতি দেন, যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান করবে পাকিস্তান।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড