মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রামকৃষ্ণপুর একাদশকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয় পেয়েছে হাজীপুর একাদশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নান্দাইলের দেওয়ানগঞ্জ ফুটবল একাডেমির আয়োজনে দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হাজীপুর একাদশ ও রামকৃষ্ণপুর একাদশের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।বৃষ্টির মধ্যেই শুরু হয় বহুল প্রতীক্ষিত ম্যাচটি।
খেলা চলাকালীন টানা বৃষ্টি উপেক্ষা করে হাজারো দর্শক মাঠে উপস্থিত থেকে উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করেন।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে হাজীপুর একাদশ। একের পর এক আক্রমণে রামকৃষ্ণপুর একাদশের রক্ষণভাগকে চাপে রাখে তারা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে হাজীপুর একাদশ।বৃষ্টির মধ্যেও হাজারো দর্শকের উপস্থিতিতে ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী আয়াসের খান চৌধুরী।

