ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

শিক্ষকদের যৌক্তিক দাবির পক্ষে সরকার: মাহদী আমিন

ছবি : সংগৃহীত
ফলো করুন

সরকারের আর্থিক সক্ষমতা ও পারিপার্শ্বিক বাস্তবতা বিবেচনায় রেখে শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির পক্ষে নির্বাচিত সরকার সর্বোচ্চ আন্তরিক থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সমাবেশে মাহদী আমিন জানান, বিগত সরকারের সময়ে আর্থিক অনিয়মের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের যে বিশাল অঙ্কের অবসর সুবিধা ও কল্যাণ ভাতা বকেয়া পড়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই তা পরিশোধের লক্ষ্যে ২ হাজার কোটি টাকার সংস্থান করেছেন। এছাড়া শিক্ষকদের সম্মাননা প্রদানের পরিধি পূর্বে মাত্র ১২ জন থেকে বাড়িয়ে শতাধিক শিক্ষকে উন্নীত করা হয়েছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। বিশেষ করে যারা অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নির্যাতন ও মামলার শিকার হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর পরিকল্পনা ঘোষণা করে উপদেষ্টা জানান, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম ও শিক্ষা ব্যবস্থার সার্বিক সংস্কারে সরকার রূপরেখা তৈরি করছে। শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বয়ের মাধ্যমে এসব শিক্ষাবান্ধব উদ্যোগ কার্যকর করা হবে।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, নব্বইয়ের গণআন্দোলন এবং জুলাই অভ্যুত্থানসহ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্বে শিক্ষক সমাজের আত্মত্যাগ অনস্বীকার্য। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এমপিও ব্যবস্থা প্রবর্তন, এনটিআরসিএ গঠন এবং শিক্ষক কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড চালু হয়েছিল বলে তিনি স্মরণ করেন।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ।

ট্যাগ : মাহদী আমিন শিক্ষক সমাবেশ ২০২৬

Bangla Lead

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

শিক্ষকদের যৌক্তিক দাবির পক্ষে সরকার: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড