ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

বাংলা লিডে খবর প্রকাশের পর মক্তবে শিশু নিপীড়নকারী জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত
ফলো করুন

ময়মনসিংহের নান্দাইলে আট বছরের এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বেলায়েত হোসেন বেলাল। তিনি শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অধীনে সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক।

বৃহস্পতিবার মামলা নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে বুধবার রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদে মক্তবের পড়া শেষে শিশুটিকে একা পেয়ে শিক্ষক বেলায়েত হোসেন বেলাল ধর্ষণচেষ্টা চালান বলে অভিযোগ করা হয়েছে।

পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত জামায়াত নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার বাবা মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত বেলায়েত হোসেন বেলালের বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ : নান্দাইল ময়মনসিংহ ধর্ষণচেষ্টা

Bangla Lead

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বাংলা লিডে খবর প্রকাশের পর মক্তবে শিশু নিপীড়নকারী জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

ময়মনসিংহের নান্দাইলে আট বছরের এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বেলায়েত হোসেন বেলাল। তিনি শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অধীনে সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক।

বৃহস্পতিবার মামলা নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে বুধবার রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদে মক্তবের পড়া শেষে শিশুটিকে একা পেয়ে শিক্ষক বেলায়েত হোসেন বেলাল ধর্ষণচেষ্টা চালান বলে অভিযোগ করা হয়েছে।

পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত জামায়াত নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার বাবা মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত বেলায়েত হোসেন বেলালের বক্তব্য পাওয়া যায়নি।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড