ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইসরাইলের আসন্ন নির্বাচনের পর আবারও মন্ত্রিসভায় ফিরলে এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি দিয়েছেন দেশটির কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা একটি ভিডিওতে বেন-গভিরকে ফিলিস্তিনি বন্দি হাসান সালামেহর কারাকক্ষে গিয়ে তার সঙ্গে সরাসরি কথা বলতে দেখা যায়। ভিডিওতে বেন-গভির সালামেহকে বলেন, ‘আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে চাই।’

ভিডিওটির সঙ্গে প্রকাশিত এক বিবৃতিতে বেন-গভির জানান, তিনি ভবিষ্যতে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে সালামেহর মতো ফিলিস্তিনি বন্দিদের ‘মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন’।

একই বিবৃতিতে তিনি গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার নীতিও এগিয়ে নেওয়ার কথা বলেন।

হাসান সালামেহ ১৯৯৬ সাল থেকে ইসরাইলে বন্দি রয়েছেন। ১৯৯০-এর দশকে প্রাণঘাতী কয়েকটি বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে একাধিক যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বেন-গভিরের প্রকাশ করা ভিডিও ও বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা ভিডিওটিকে সালামেহর বিরুদ্ধে সরাসরি ‘মৃত্যুর হুমকি’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে।

ইসরাইলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বেন-গভিরের এই বক্তব্য দেশটির বন্দি নীতি এবং গাজা ও অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করেছে।

ট্যাগ : ইতামার বেন-গভির ফিলিস্তিনি বন্দি

Bangla Lead

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইসরাইলের আসন্ন নির্বাচনের পর আবারও মন্ত্রিসভায় ফিরলে এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি দিয়েছেন দেশটির কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা একটি ভিডিওতে বেন-গভিরকে ফিলিস্তিনি বন্দি হাসান সালামেহর কারাকক্ষে গিয়ে তার সঙ্গে সরাসরি কথা বলতে দেখা যায়। ভিডিওতে বেন-গভির সালামেহকে বলেন, ‘আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে চাই।’

ভিডিওটির সঙ্গে প্রকাশিত এক বিবৃতিতে বেন-গভির জানান, তিনি ভবিষ্যতে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে সালামেহর মতো ফিলিস্তিনি বন্দিদের ‘মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন’।

একই বিবৃতিতে তিনি গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার নীতিও এগিয়ে নেওয়ার কথা বলেন।

হাসান সালামেহ ১৯৯৬ সাল থেকে ইসরাইলে বন্দি রয়েছেন। ১৯৯০-এর দশকে প্রাণঘাতী কয়েকটি বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে একাধিক যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বেন-গভিরের প্রকাশ করা ভিডিও ও বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা ভিডিওটিকে সালামেহর বিরুদ্ধে সরাসরি ‘মৃত্যুর হুমকি’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে।

ইসরাইলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বেন-গভিরের এই বক্তব্য দেশটির বন্দি নীতি এবং গাজা ও অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করেছে।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড