ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

গত দুই বছরে রাজনীতিতে গা'লিগা'লাজের সংস্কৃতি শুরু হয়েছে : সংসদীয় কমিটি

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া গালাগালি ও অশালীন সংস্কৃতির কঠোর সমালোচনা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতি ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে তথ্য মন্ত্রণালয়ের কাজের সার্বিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। 

বৈঠকে সদস্যরা বলেন, গত দুই বছর ধরে রাজনীতিতে যেভাবে বিষোদ্গার ও গালাগালির প্রচলন ঘটেছে, তা সুস্থ গণতান্ত্রিক চর্চার সম্পূর্ণ পরিপন্থি। এই ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক শিষ্টাচারকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ক্ষেত্রে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই ধরনের অপসংস্কৃতি ও অশুভ তৎপরতা থেকে রাজনৈতিক অঙ্গন ও সমাজকে মুক্ত রাখতে, সাইবার সিকিউরিটি অ্যাক্টকে কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর জোর দিয়েছেন কমিটির সদস্যরা। 

বৈঠকে মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদান স্মরণ করা হয়। পাশাপাশি বিগত ১৭ বছরের অপশাসন ও গ্লানি মুছে ফেলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানানো হয়। 

বৈঠকে দেশের সাংবাদিকদের শীর্ষ সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সংস্কার, মেরামত এবং এর অডিটোরিয়ামকে আধুনিক করার উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। মুক্ত চিন্তার বিকাশ ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরিতে প্রেস ক্লাবের ভূমিকা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অংশ নিয়ে অশালীন মন্তব্য ও অপপ্রচার প্রতিরোধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। 

এছাড়া, বৈঠকে কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার উপস্থিত ছিলেন। বৈঠকে তথ্য সচিব, দপ্তর প্রধানরা ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

ট্যাগ : জাতীয় সংসদ

Bangla Lead

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

গত দুই বছরে রাজনীতিতে গা'লিগা'লাজের সংস্কৃতি শুরু হয়েছে : সংসদীয় কমিটি

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড