ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

সৌদি আরবের তিন শহরে হুথিদের ক্ষে'প'ণা'স্ত্র-ড্রোন হা'ম'লা

ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন শহর খামিস মুশাইত, আবহা ও জাজানে ফের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বুধবার জানানো হয়, হুথিরা খামিস মুশাইত, আবহা ও জাজানকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি অভিযোগ করেন, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জাতীয় সম্পদকে লক্ষ্যবস্তু করছে।

হামলার পর আবহা ও খামিস মুশাইতের বাসিন্দাদের সতর্ক করে দেয় সৌদি সিভিল ডিফেন্স। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় জরুরি সতর্কতা জারি করা হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তা প্রত্যাহার করা হয়।

এর আগে মঙ্গলবার সৌদি আরবের চারটি শহরে হুথিদের হামলার ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় ৭৩ জন আহত হন। পাশাপাশি কয়েকটি তেল স্থাপনায় আগুন লাগার ঘটনাও ঘটে।

নতুন হামলার পর সৌদি আরবের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। খামিস মুশাইত অঞ্চলে ২৪ ঘণ্টার মধ্যে একাধিকবার সতর্কতা জারি করা হয়।

তুর্কি আল-মালকি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, নাগরিক ও গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় হামলার জবাব দেওয়া হবে। হুথিদের কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবেও উল্লেখ করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

অন্যদিকে হুথিদের দাবি, ইয়েমেনে সৌদি আরবের কথিত সামরিক তৎপরতার প্রতিক্রিয়া হিসেবেই তারা সৌদি ভূখণ্ডে এসব হামলা চালাচ্ছে।

ক্রমাগত পাল্টাপাল্টি হামলার ঘটনায় সৌদি আরব ও হুথিদের দীর্ঘদিনের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: সামা টিভি

ট্যাগ : সৌদি আরব ক্ষেপণাস্ত্র

Bangla Lead

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের তিন শহরে হুথিদের ক্ষে'প'ণা'স্ত্র-ড্রোন হা'ম'লা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন শহর খামিস মুশাইত, আবহা ও জাজানে ফের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বুধবার জানানো হয়, হুথিরা খামিস মুশাইত, আবহা ও জাজানকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি অভিযোগ করেন, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জাতীয় সম্পদকে লক্ষ্যবস্তু করছে।

হামলার পর আবহা ও খামিস মুশাইতের বাসিন্দাদের সতর্ক করে দেয় সৌদি সিভিল ডিফেন্স। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় জরুরি সতর্কতা জারি করা হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তা প্রত্যাহার করা হয়।

এর আগে মঙ্গলবার সৌদি আরবের চারটি শহরে হুথিদের হামলার ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় ৭৩ জন আহত হন। পাশাপাশি কয়েকটি তেল স্থাপনায় আগুন লাগার ঘটনাও ঘটে।

নতুন হামলার পর সৌদি আরবের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। খামিস মুশাইত অঞ্চলে ২৪ ঘণ্টার মধ্যে একাধিকবার সতর্কতা জারি করা হয়।

তুর্কি আল-মালকি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, নাগরিক ও গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষায় হামলার জবাব দেওয়া হবে। হুথিদের কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবেও উল্লেখ করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

অন্যদিকে হুথিদের দাবি, ইয়েমেনে সৌদি আরবের কথিত সামরিক তৎপরতার প্রতিক্রিয়া হিসেবেই তারা সৌদি ভূখণ্ডে এসব হামলা চালাচ্ছে।

ক্রমাগত পাল্টাপাল্টি হামলার ঘটনায় সৌদি আরব ও হুথিদের দীর্ঘদিনের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: সামা টিভি

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড