ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

হরমুজের কাছে ইরানের তিন এলাকায় বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে হরমোজগান প্রদেশের বিভিন্ন এলাকায় এসব শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও দেশটির সংবাদমাধ্যম।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিরিক, মিনাব এবং কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সিরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের নিক্ষেপ করা প্রজেক্টাইল’ আঘাত হেনেছে।

তবে এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, বিস্ফোরণের শব্দগুলো সমুদ্রের দিক থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগের দিনও হরমোজগান প্রদেশের জাস্ক এলাকায় সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আইআরএনএ জানিয়েছিল, বিস্ফোরণের আগে হরমুজ প্রণালিতে কয়েক দফা গুলির শব্দও শোনা যায়।

সর্বশেষ ঘটনায় সিরিক এলাকা আবারও আলোচনায় এসেছে। এর আগে সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় এই এলাকায় হামলার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছিল ইরানি সংবাদমাধ্যম।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, ওই অভিযানে ইরানের সামরিক অবকাঠামোর কয়েকটি অংশ লক্ষ্যবস্তু করা হয়।

তবে বৃহস্পতিবারের বিস্ফোরণগুলো কারা ঘটিয়েছে বা এর পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইরানি কর্তৃপক্ষ।

ট্যাগ : ইরান বিস্ফোরণ

Bangla Lead

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

হরমুজের কাছে ইরানের তিন এলাকায় বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে হরমোজগান প্রদেশের বিভিন্ন এলাকায় এসব শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও দেশটির সংবাদমাধ্যম।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিরিক, মিনাব এবং কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সিরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের নিক্ষেপ করা প্রজেক্টাইল’ আঘাত হেনেছে।

তবে এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, বিস্ফোরণের শব্দগুলো সমুদ্রের দিক থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগের দিনও হরমোজগান প্রদেশের জাস্ক এলাকায় সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আইআরএনএ জানিয়েছিল, বিস্ফোরণের আগে হরমুজ প্রণালিতে কয়েক দফা গুলির শব্দও শোনা যায়।

সর্বশেষ ঘটনায় সিরিক এলাকা আবারও আলোচনায় এসেছে। এর আগে সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় এই এলাকায় হামলার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছিল ইরানি সংবাদমাধ্যম।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, ওই অভিযানে ইরানের সামরিক অবকাঠামোর কয়েকটি অংশ লক্ষ্যবস্তু করা হয়।

তবে বৃহস্পতিবারের বিস্ফোরণগুলো কারা ঘটিয়েছে বা এর পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইরানি কর্তৃপক্ষ।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড