ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

ইয়েমেনে সংঘ'র্ষে নি'হ'ত ৩০০, ঘরছাড়া ২০ হাজার

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারবিরোধী হুথি বিদ্রোহী এবং সরকারপন্থি বাহিনীর মধ্যে পুনরায় তীব্র লড়াই শুরু হয়েছে। এই সংঘাতের কারণে বিগত কয়েক দিনে প্রায় ২০ হাজার মানুষ নতুন করে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘাত ও সংঘর্ষে এ পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, প্রাণ বাঁচাতে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার পরিবার।

এডেন থেকে সাংবাদিকদের সাথে আলাপকালে ইয়েমেনে আইওএম-এর মিশন প্রধান আবদুসাত্তোর এসোয়েভ বলেন, "ইয়েমেনের পশ্চিম উপকূলে যেভাবে সহিংসতা দিন দিন বাড়ছে, তা আমাদের দারুণভাবে উদ্বিগ্ন করে তুলেছে। গত একদিনের ব্যবধানে ১৮,৫০০-র বেশি মানুষ ভিটেমাটি ছেড়ে নতুন জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।"

এক বিবৃতিতে জাতিসংঘের এই সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে অবিরত নতুন নতুন পরিবার এসে পৌঁছাচ্ছে। পরিস্থিতি অনুযায়ী "প্রতি ঘণ্টায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে"। দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী সংঘাতের কারণে ইয়েমেনের মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: রয়টার্স 

ট্যাগ : ইয়েমেন

Bangla Lead

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে সংঘ'র্ষে নি'হ'ত ৩০০, ঘরছাড়া ২০ হাজার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকারবিরোধী হুথি বিদ্রোহী এবং সরকারপন্থি বাহিনীর মধ্যে পুনরায় তীব্র লড়াই শুরু হয়েছে। এই সংঘাতের কারণে বিগত কয়েক দিনে প্রায় ২০ হাজার মানুষ নতুন করে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘাত ও সংঘর্ষে এ পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, প্রাণ বাঁচাতে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার পরিবার।

এডেন থেকে সাংবাদিকদের সাথে আলাপকালে ইয়েমেনে আইওএম-এর মিশন প্রধান আবদুসাত্তোর এসোয়েভ বলেন, "ইয়েমেনের পশ্চিম উপকূলে যেভাবে সহিংসতা দিন দিন বাড়ছে, তা আমাদের দারুণভাবে উদ্বিগ্ন করে তুলেছে। গত একদিনের ব্যবধানে ১৮,৫০০-র বেশি মানুষ ভিটেমাটি ছেড়ে নতুন জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।"

এক বিবৃতিতে জাতিসংঘের এই সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে অবিরত নতুন নতুন পরিবার এসে পৌঁছাচ্ছে। পরিস্থিতি অনুযায়ী "প্রতি ঘণ্টায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে"। দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী সংঘাতের কারণে ইয়েমেনের মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: রয়টার্স 

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড