ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা জাহেদ উর রহমান

ছবি:সংগৃহীত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। ইতালি সরকারের সঙ্গে যোগাগোগ করা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমি আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, এটি একটি মাফিয়া গ্যাং।

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি মাফিয়া গ্যাংয়ের হামলার শিকার হওয়া প্রমাণ করে যে বাঁধন সঠিক পথেই ছিলেন।’

ইতালির ভেনিসে মারধর ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে দেশটির ভেনিসে অবস্থানকালে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে ‘পানি ও পচা ডিম’ নিক্ষেপ করেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে জানান তিনি।

বাঁধনের অভিযোগ, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন।

মারধরের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বাঁধনকে হেনস্তাকারীরা নিজেদের ছাত্রলীগ পরিচয় দিয়ে তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এই অভিনেত্রীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সঙ্গে থাকা তার ভাই।

এ ঘটনার পর বাঁধন ফেসবুক লাইভে এলে তার চোখে মুখে ব্যাপক আতঙ্ক দেখা যায়; আঘাতে মুখ ফুলে লাল। সেই সঙ্গে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

ফেসবুক লাইভে বাঁধন বলেন, ‘আমি আমার ভাইয়ের সঙ্গে পার্কে গিয়েছিলাম। কিন্তু এখানে অনেক বাঙালি ভাইয়েরা এসে আমাকে শারীরিকভাবে হেনস্তা করেছে। আমার গায়ে পানি, কোক এগুলো ছুড়ে মারছে। আমি একদম ভিজে গেছি। আমার সঙ্গে ভাইয়ের ছোট বাচ্চাটাও ছিল। তারা আমার গায়েও হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে, আমার কানের এখানে বাড়ি মেরেছে। সো এগুলো তারা করেছে।’

বাঁধন আরো বলেন, তারা বলেছে যে আমি জুলাইযোদ্ধা। হ্যাঁ, আমি জুলাইযোদ্ধা। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি। তারা বলেছে যে, তারা বঙ্গবন্ধুর সৈনিক। তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে। তারা সেগুলো ভিডিও করেছে এবং সেগুলো তারা লাইভ করছিল, আপলোড করছিল।

এই ঘটনায় স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি। ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দেশটিতে গিয়েছেন বাঁধন।

ট্যাগ : আজমেরী হক বাঁধন জাহেদ উর রহমান

Bangla Lead

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা জাহেদ উর রহমান

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড