ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে সং'ঘর্ষ, হুতি কমান্ডার নি'হত

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির এক কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘর্ষের সময় হুতি নেতা মোহাম্মদ হারিথ আলি মুতলাক আল-আলাউই নিহত হন। তবে তার নিহত হওয়ার স্থান ও ঘটনার বিস্তারিত বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে বৃহস্পতিবার সরকারপন্থি ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস জানিয়েছিল, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের পশ্চিমে আল-কাধা এলাকায় হুতির আরেক কমান্ডার কামেল খলিল নাসের আল-ওয়াজির এবং তার কয়েকজন সহযোগী নিহত হয়েছেন।

তাইজের পশ্চিমাঞ্চলে সরকারপন্থি বাহিনী ও হুতিদের মধ্যে সামরিক উত্তেজনার মধ্যেই এসব হতাহতের ঘটনা ঘটে।

জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে এটি অন্যতম বড় সংঘর্ষের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। দেশটিতে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে হুতি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে সৌদি আরব সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও তাদের মিত্র বাহিনী দেশের দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে।

দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে ইয়েমেন মধ্যপ্রাচ্যের অন্যতম বড় মানবিক সংকটের কেন্দ্রে পরিণত হয়েছে।

সূত্র: আনাদোলু

ট্যাগ : ইয়েমেন হুতি

Bangla Lead

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে সং'ঘর্ষ, হুতি কমান্ডার নি'হত

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির এক কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘর্ষের সময় হুতি নেতা মোহাম্মদ হারিথ আলি মুতলাক আল-আলাউই নিহত হন। তবে তার নিহত হওয়ার স্থান ও ঘটনার বিস্তারিত বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে বৃহস্পতিবার সরকারপন্থি ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস জানিয়েছিল, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের পশ্চিমে আল-কাধা এলাকায় হুতির আরেক কমান্ডার কামেল খলিল নাসের আল-ওয়াজির এবং তার কয়েকজন সহযোগী নিহত হয়েছেন।

তাইজের পশ্চিমাঞ্চলে সরকারপন্থি বাহিনী ও হুতিদের মধ্যে সামরিক উত্তেজনার মধ্যেই এসব হতাহতের ঘটনা ঘটে।

জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে এটি অন্যতম বড় সংঘর্ষের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। দেশটিতে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে হুতি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে সৌদি আরব সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও তাদের মিত্র বাহিনী দেশের দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে।

দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে ইয়েমেন মধ্যপ্রাচ্যের অন্যতম বড় মানবিক সংকটের কেন্দ্রে পরিণত হয়েছে।

সূত্র: আনাদোলু

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড