ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
Bangla Lead

বারহাট্টায় বিদ্যুৎ বিভ্রাট সমস্যা সমাধানে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগ

সংগৃহীত ছবি
ফলো করুন

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলাসহ আশপাশের এলাকার দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাট ও লো-ভোল্টেজ সমস্যা নিরসনে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এ লক্ষ্যে তিনি বারহাট্টা উপজেলায় ১৩২/৩৩ কেভি, ২×৮০/১২০ এমভিএ গ্রিড উপকেন্দ্র নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে তিনি একটি আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, নেত্রকোনা জেলার প্রায় ২৩ লাখ ৫৯ হাজার মানুষের বিদ্যুৎ চাহিদা বর্তমানে নেত্রকোনা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ওপর নির্ভরশীল। একই সঙ্গে ময়মনসিংহ জেলার কয়েকটি এলাকাতেও এই গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে একমাত্র গ্রিড উপকেন্দ্রটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে, যার কারণে বিভিন্ন এলাকায় লো-ভোল্টেজ ও বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যা দেখা দেয়।

পত্রে আরও উল্লেখ করা হয়, বর্তমান বিদ্যুৎ চাহিদা এবং ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় বারহাট্টায় নতুন গ্রিড উপকেন্দ্র নির্মাণ অত্যন্ত জরুরি। নতুন উপকেন্দ্র চালু হলে বারহাট্টাসহ আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহজ হবে। এতে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

এদিকে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বারহাট্টার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, দ্রুত প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে এবং উপজেলার উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

ট্যাগ : নেত্রকোনা

Bangla Lead

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বারহাট্টায় বিদ্যুৎ বিভ্রাট সমস্যা সমাধানে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলাসহ আশপাশের এলাকার দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাট ও লো-ভোল্টেজ সমস্যা নিরসনে উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এ লক্ষ্যে তিনি বারহাট্টা উপজেলায় ১৩২/৩৩ কেভি, ২×৮০/১২০ এমভিএ গ্রিড উপকেন্দ্র নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে তিনি একটি আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, নেত্রকোনা জেলার প্রায় ২৩ লাখ ৫৯ হাজার মানুষের বিদ্যুৎ চাহিদা বর্তমানে নেত্রকোনা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ওপর নির্ভরশীল। একই সঙ্গে ময়মনসিংহ জেলার কয়েকটি এলাকাতেও এই গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে একমাত্র গ্রিড উপকেন্দ্রটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে, যার কারণে বিভিন্ন এলাকায় লো-ভোল্টেজ ও বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যা দেখা দেয়।

পত্রে আরও উল্লেখ করা হয়, বর্তমান বিদ্যুৎ চাহিদা এবং ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় বারহাট্টায় নতুন গ্রিড উপকেন্দ্র নির্মাণ অত্যন্ত জরুরি। নতুন উপকেন্দ্র চালু হলে বারহাট্টাসহ আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহজ হবে। এতে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

এদিকে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বারহাট্টার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, দ্রুত প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে এবং উপজেলার উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড