ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
প্রকাশ : ১৭ জুন ২০২৬

সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের প্রতিটি বৈঠকে সীমান্ত হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হচ্ছে। আত্মরক্ষার অজুহাতে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরোধিতা করে আসছে বাংলাদেশ।

তিনি বলেন, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক চুক্তি না থাকলেও প্রতিটি পর্যায়ের আলোচনায় বিএসএফের জবাবদিহি ও ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক ও কৌশলগত চাপের ফলে বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে।

সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি। এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

সূত্র: জাতীয় সংসদ

ট্যাগ : সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ বিএসএফ সীমান্ত হত্যা প্রতিবাদ সালাহউদ্দিন আহমদ

Bangla Lead

বুধবার, ১৭ জুন ২০২৬

সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের প্রতিটি বৈঠকে সীমান্ত হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হচ্ছে। আত্মরক্ষার অজুহাতে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরোধিতা করে আসছে বাংলাদেশ।

তিনি বলেন, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক চুক্তি না থাকলেও প্রতিটি পর্যায়ের আলোচনায় বিএসএফের জবাবদিহি ও ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক ও কৌশলগত চাপের ফলে বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে।

সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি। এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

সূত্র: জাতীয় সংসদ

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড