ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

ইরান চুক্তির নথি দেখেছেন কার্নি, বলছেন এটি ‘গেম চেঞ্জার’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬

ইরান চুক্তির নথি দেখেছেন কার্নি, বলছেন এটি ‘গেম চেঞ্জার’
জি৭ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপরত মার্ক কার্নি। মঙ্গলবার ফ্রান্সে। ছবি: এএফপি

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া প্রাথমিক চুক্তিটি মধ্যপ্রাচ্য ও বাইরের অঞ্চলে একটি ‘গেম চেঞ্জার’ হতে পারে। তিনি দাবি করেছেন, চুক্তির নথি নিজে দেখেছেন।

ফ্রান্সে জি৭ শীর্ষ সম্মেলনের তৃতীয় দিনে সাংবাদিকদের কার্নি বলেন, ‘এই প্রাথমিক চুক্তিটি গেম চেঞ্জার হওয়ার সম্ভাবনা আছে।’ সিএনএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারেও তিনি একই কথা বলেছেন। সেখানে কাছে জানতে চাওয়া হয়- আপনি কি চুক্তিটি দেখেছেন? জবাবে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ আমি চুক্তিটি দেখেছি।’

কার্নির ওই ভিডিও সাক্ষাৎকার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সিএনএন। তাঁকে প্রশ্ন করা হয়, প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) কি চুক্তিটি আপনাকে দেখিয়েছেন? কার্নি বলেন, ‘আমি চুক্তিটি দেখেছি। আমাদেরও সোর্স আছে, আপনাদের যেমন থাকে।’   

কী কারণে চুক্তিটিকে ‘গেম চেঞ্জার’ বলা হচ্ছে সেটির বিস্তারিত ব্যাখ্যা দেননি কার্নি। তিনি বলেন, জি৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ও লেবানন পরিস্থিতি নিয়ে যে আলোচনা হয়েছে তা আশাব্যঞ্জক। ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্যের নেতারাও বিস্তারিত আলোচনা করেছেন।

কানাডার প্রধানমন্ত্রী জানান, ইউক্রেন যুদ্ধ অবসানের চেষ্টায় যুক্তরাষ্ট্রের সুরে পরিবর্তন লক্ষ্য করা গেছে। তারা যুদ্ধের গতিপথ সম্পর্কে আরও বাস্তবসম্মত প্রত্যাশা করছে। রাশিয়ার বিরুদ্ধেও অবস্থান কঠোর হতে পারে। 

ট্যাগ : ইরান সমঝোতা চুক্তি মধ্যপ্রাচ্য কানাডা

Bangla Lead

বুধবার, ১৭ জুন ২০২৬

ইরান চুক্তির নথি দেখেছেন কার্নি, বলছেন এটি ‘গেম চেঞ্জার’

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া প্রাথমিক চুক্তিটি মধ্যপ্রাচ্য ও বাইরের অঞ্চলে একটি ‘গেম চেঞ্জার’ হতে পারে। তিনি দাবি করেছেন, চুক্তির নথি নিজে দেখেছেন।

ফ্রান্সে জি৭ শীর্ষ সম্মেলনের তৃতীয় দিনে সাংবাদিকদের কার্নি বলেন, ‘এই প্রাথমিক চুক্তিটি গেম চেঞ্জার হওয়ার সম্ভাবনা আছে।’ সিএনএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারেও তিনি একই কথা বলেছেন। সেখানে কাছে জানতে চাওয়া হয়- আপনি কি চুক্তিটি দেখেছেন? জবাবে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ আমি চুক্তিটি দেখেছি।’

কার্নির ওই ভিডিও সাক্ষাৎকার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সিএনএন। তাঁকে প্রশ্ন করা হয়, প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) কি চুক্তিটি আপনাকে দেখিয়েছেন? কার্নি বলেন, ‘আমি চুক্তিটি দেখেছি। আমাদেরও সোর্স আছে, আপনাদের যেমন থাকে।’   

কী কারণে চুক্তিটিকে ‘গেম চেঞ্জার’ বলা হচ্ছে সেটির বিস্তারিত ব্যাখ্যা দেননি কার্নি। তিনি বলেন, জি৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ও লেবানন পরিস্থিতি নিয়ে যে আলোচনা হয়েছে তা আশাব্যঞ্জক। ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্যের নেতারাও বিস্তারিত আলোচনা করেছেন।

কানাডার প্রধানমন্ত্রী জানান, ইউক্রেন যুদ্ধ অবসানের চেষ্টায় যুক্তরাষ্ট্রের সুরে পরিবর্তন লক্ষ্য করা গেছে। তারা যুদ্ধের গতিপথ সম্পর্কে আরও বাস্তবসম্মত প্রত্যাশা করছে। রাশিয়ার বিরুদ্ধেও অবস্থান কঠোর হতে পারে। 

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড