ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla Lead

দেশের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপ দিতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের বিশাল জনসংখ্যা একটি বড় সম্পদ এবং এটিকে জনসম্পদে রূপান্তর করার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে সরকার মোট বাজেটের ৫ শতাংশ বরাদ্দ দিয়েছে, যা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি কারিগরি শিক্ষার ওপরও গুরুত্বারোপ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষা প্রদান নয়, বরং শিক্ষার্থীদের স্বীকৃতি ও অনুপ্রেরণা দেওয়া। ডিন’স অ্যাওয়ার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজের জন্য কাজ করতে আরও উৎসাহিত হবে।

অনুষ্ঠানে ১০৪ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে কলা অনুষদের ২১ জন, ব্যবসায় শিক্ষা অনুষদের ১৬ জন, বিজ্ঞান অনুষদের ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ২৯ জন, আইন অনুষদের ৩ জন এবং চারুকলা অনুষদের ৩ জন শিক্ষার্থী রয়েছেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সিলেবাস ও কারিকুলাম পরিবর্তনের কাজ চলছে। একই সঙ্গে শিক্ষাকে আরও আধুনিক ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ট্যাগ : শিক্ষা শিক্ষামন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যাল

Bangla Lead

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

দেশের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপ দিতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের বিশাল জনসংখ্যা একটি বড় সম্পদ এবং এটিকে জনসম্পদে রূপান্তর করার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে সরকার মোট বাজেটের ৫ শতাংশ বরাদ্দ দিয়েছে, যা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি কারিগরি শিক্ষার ওপরও গুরুত্বারোপ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষা প্রদান নয়, বরং শিক্ষার্থীদের স্বীকৃতি ও অনুপ্রেরণা দেওয়া। ডিন’স অ্যাওয়ার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজের জন্য কাজ করতে আরও উৎসাহিত হবে।

অনুষ্ঠানে ১০৪ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে কলা অনুষদের ২১ জন, ব্যবসায় শিক্ষা অনুষদের ১৬ জন, বিজ্ঞান অনুষদের ১৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৭ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ২৯ জন, আইন অনুষদের ৩ জন এবং চারুকলা অনুষদের ৩ জন শিক্ষার্থী রয়েছেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সিলেবাস ও কারিকুলাম পরিবর্তনের কাজ চলছে। একই সঙ্গে শিক্ষাকে আরও আধুনিক ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড