ঢাকা    বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
Bangla Lead

জরুরি অবতরণের সময় সড়কে আছড়ে পড়ল বিমান, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬

    জরুরি অবতরণের সময় সড়কে আছড়ে পড়ল বিমান, আহত ৫
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে মোট ছয়জন আরোহী ছিলেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং আহত পাঁচজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

কর্তৃপক্ষের তথ্যমতে, দুর্ঘটনায় মহাসড়কে চলাচলকারী কোনো যানবাহনের যাত্রী আহত হননি। তবে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি একটি চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

লারেডো পুলিশ বিভাগের তদন্তকারী হোসে বায়েজা জানান, স্থানীয় সময় রাত ১০টার কিছু পর জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মহাসড়কের উভয় দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মহাসড়কে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর জরুরি অবতরণের চেষ্টাকালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে আছড়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমানটি সড়কের একটি ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে আছে এবং এর একাংশে আগুন জ্বলছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্ত শেষে দুর্ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা।

সূত্র: সিএনএন

ট্যাগ : টেক্সাস, লারেডো, বিমান দুর্ঘটনা

Bangla Lead

বুধবার, ১৭ জুন ২০২৬

জরুরি অবতরণের সময় সড়কে আছড়ে পড়ল বিমান, আহত ৫

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে মোট ছয়জন আরোহী ছিলেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং আহত পাঁচজনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

কর্তৃপক্ষের তথ্যমতে, দুর্ঘটনায় মহাসড়কে চলাচলকারী কোনো যানবাহনের যাত্রী আহত হননি। তবে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি একটি চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

লারেডো পুলিশ বিভাগের তদন্তকারী হোসে বায়েজা জানান, স্থানীয় সময় রাত ১০টার কিছু পর জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মহাসড়কের উভয় দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মহাসড়কে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর জরুরি অবতরণের চেষ্টাকালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে আছড়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমানটি সড়কের একটি ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে আছে এবং এর একাংশে আগুন জ্বলছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্ত শেষে দুর্ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা।

সূত্র: সিএনএন

Bangla Lead

সম্পাদক ও প্রকাশক: মুহাঃ উবায়দুল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা লিড